ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার ১৬ মার্চ জেলা জামায়াত কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে ‘কুরআনে কারীমের গুরুত্ব’ শীর্ষক আলোচনা পেশ করেন জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন।
জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেনের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম এ বারী, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, জামায়াতে ইসলামী ভোলা সদর আমির অধ্যাপক কামাল হোসেন এবং পৌর আমির জামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, সাংবাদিক মোতাসিম বিল্লাহ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান, আব্দুস শহীদ তালুকদার, সিদ্দিক উল্লাহ, বশির আহমেদ, সুলাইমান, এসএ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, জনকণ্ঠ জেলা প্রতিনিধি সানাউল্লাহ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি বিলাল নাফিস, আদিল হোসেন তপু, সাংবাদিক শাহিন কাদের, মনসুর আলম, শিক্ষক নেতা আনোয়ার পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে বক্তারা বলেন, কোরআন নাজিলের মাসে কোরআনের নির্দেশিত পথের আলোকে সাংবাদিকরা সঠিক ভূমিকা রাখলে তাদের লেখনীর মাধ্যমে দেশের মানুষ সঠিক পথের দিশা পাবে। সত্য তথ্য উন্মোচনে সকল সাংবাদিকের প্রতি তারা আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

