পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) গভীর রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের নব কাচারীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নীরব (৩০), তিনি বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মো. হাওলাদারের ছেলে এবং রুবেল মৃধা (৩০) একই এলাকার বজলু মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

