দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান, ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জিয়ানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশ পাঠকমেলার আয়োজনে আজ সকাল ১১টায় রূপালী ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠকমেলার সভাপতি প্রভাষক মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মো. শাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সভাপতি ফায়জুল কবির তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি ও উপজেলা সমকাল প্রতিনিধি আহসানুল হক সগীর, সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক অবজারবার প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি খান মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মো. মনিরুজ্জামান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক ও খবরপত্রের প্রতিনিধি মো. আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল রানা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

