ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. তানভীর হোসেন (১৮) ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী মো. নয়ন হোসেন জানায়, ঝালকাঠি থেকে ইটবোঝাই ট্রলি ভান্ডারিয়া যাওয়ার পথে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এসে চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তানভীর ট্রলির নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসার রয়েছে, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...