বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি পন্টুন ও একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার দুবাই ব্রিকস থেকে অবৈধ মাটি বহনকারী একটি পন্টুন জব্দ করা হয়। এ ছাড়া পাণ্ডব নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় আটককৃত পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

