শহীদ জিয়ার নাম মুছতে পারবে না কেউ: রহমাতুল্লাহ

শহীদ জিয়ার নাম মুছতে পারবে না কেউ: রহমাতুল্লাহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, 'যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শহীদ জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না।'

বিজ্ঞাপন

শুক্রবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সদর উপজেলার বুখাইনগর বাজারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা। বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এই সভা আয়োজিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য আরো বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি।'

লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহবায়ক গোলাম রাব্বির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিক সুলায়মান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলামিন হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন