বরিশাল নগরীতে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব।
সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন।
পরে মোনাজাতে দেশ ও জাতীর মঙ্গল কামনা করা হয়।
এসময় সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ উদযাপনে আনন্দ ভাগাভাগি যেনো করা যায় এমন প্রত্যাশা সবার কাছে। পাশাপাশি পশু কোরবানি, বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

