বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

বরিশাল অফিস

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম প্রশাসকের একান্ত সচিব পদে নিয়োগ পান। বুধবার বিকেলে মাসুমকে এ পদে নিয়োগ দেন প্রশাসক শিরীন।

বিজ্ঞাপন

বিগত ১৭ বছর সরকার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন মাসুম। তবে ছাত্র রাজনীতির শুরু থেকেই বিসিসির বর্তমান প্রশাসক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের অনুসারী ছিলেন মুশফিকুল হাসান মাসুম। শিরিনের পাশে থেকেই প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তিনি।

এদিকে মুশফিকুল হাসান মাসুমকে বিসিসির প্রশাসকের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তাকে ফুলের শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...