দৌলতখানে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতখানে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন, একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ার উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন রাজিব মাঝি (৩১)। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন