আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেন্দ্র ত্যাগের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশাল অফিস

কেন্দ্র ত্যাগের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশালের উজিরপুরে ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বাইরে যাওয়ার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র নং ৬৩) কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারকে না জানিয়ে তারা কেন্দ্র ত্যাগ করেন। স্থানীয়দের অভিযোগ, তারা উপজেলা জামায়াতের আমীরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। পরে সেখান থেকে বের হওয়ার সময় তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে খবর দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন তাদের সহকারী প্রিজাইডিং অফিসারের পদ থেকে বরখাস্ত করে এবং নতুন দুজনকে দায়িত্ব প্রদান করে।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের আমীরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, খাবার খেতে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া বাইরে যাওয়ার নিয়ম নেই। তারা নিয়ম ভঙ্গ করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। তাই তাদের বরখাস্ত করে নতুন দুজনকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...