অবৈধ ভাবে ড্রেজার-বলগেট দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের দায় ভোলা'র বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার-বলগেট আটক করে (৪ লক্ষ ৫০ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসন কৃতক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, (২০১০ এর ১৫ ধারায়) তাদের এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ড্রেজার সংশ্লিষ্ট বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও বলগেটের এর মালিক ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এবিষয়ে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রনজিত চন্দ্র জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

