সাপের ছোবলে মারা গেলেন মির্জাগঞ্জের জামায়াত নেতা

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

সাপের ছোবলে মারা গেলেন মির্জাগঞ্জের জামায়াত নেতা
ইউনিয়ন জামায়াতের আমির

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে মজিদবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান আহমেদের (৫৮) মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মো. সুলতান আহমেদ (৫৮) সুলতানাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে তার বাড়ি।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় বিষধর সাপ ছোবল দেয় তাকে। পরে স্বজনরা তাকে বরগুনা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, সুলতান আহমেদ আমার একজন রাজনৈতিক সহচর ছিলেন। রোববার সকালে গরুর জন্য খাস আনতে গেলে তাকে সাপে ছোবল দেয়। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন