তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি
ছবি: আমার দেশ

ভোলার তজুমদ্দিনে ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ে মনপুরাগামী একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ঘাটে এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তুলিয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

ট্রলারচালক হিরণ মিয়া জানান, স্কুল ফিডিংয়ের কিছু খাবার সুরক্ষিত থাকলেও বাকি মালামালগুলো সাথেসাথে নদীতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তজুমদ্দিন থানার ওসির কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তবে এই বিষয়টি তিনি খোঁজ নেবেন বলেও জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন