প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নের লক্ষে ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের মাঝে নারিকেল চাড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
সোমবার হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাবেক কমিশনার বিজন কান্তি সরকার ও ঝালকাঠী জেলা প্রশাসক মমিন উদ্দীন।
এ সময় তারা বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলায় চলতি বছর লাখ লাখ ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগের সকল জেলা উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগ বাস্তবায়নে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন কাজ করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

