চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের সাবেক সিনিয়র সদস্য মেসার্স আল আকাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সাবেক এমপি লতিফুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আব্দুল্লাহ আল মামুন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি মবিনুর রহমান মিঞা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় স্থলবন্দরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
সেখান থেকে কাটিয়ে উঠার জন্য কার্যনির্বাহী কমিটির সকলকে নিয়ে শ্রমিক ইউনিট, আমদানিকারক, পানামা কর্তৃপক্ষ ও স্থলবন্দর শুল্ক কর্তৃপক্ষের সমন্বয়ে সত্যিকারে বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসাবে উন্নীত করা হবে। এই কাজে সকলকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশা করেন তিনি।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মেসবাউল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবুল, দপ্তর সম্পাদক সিবা খান, সদস্য ফারুক হোসেন ও বায়েজিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

