প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির সন্তান এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন।

তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে। তার এ নিয়োগে জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ড. জিয়াউদ্দিন হায়দার তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...