আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৃহায়ন প্রতিমন্ত্রী

বিএনপিতে সন্ত্রাস-চাঁদাবাজি ও দ্বৈত অবস্থান বরদাস্ত নয়

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

বিএনপিতে সন্ত্রাস-চাঁদাবাজি ও দ্বৈত অবস্থান বরদাস্ত নয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেছেন, বিএনপির রাজনীতিতে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দ্বৈত অবস্থানের কোনো স্থান নেই। তিনি স্পষ্টভাবে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যারা তা মানতে পারবেন না, তাদের দলে থাকার সুযোগ নেই।

রোববার নেছারাবাদ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে থেকে বিএনপির রাজনীতি করতে পারবেন না। এ ধরনের দ্বৈত অবস্থান দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মতপার্থকতা সহ্য করা হবে না এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা পরিষদ প্রশাসক নির্বাচনের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশনা দেন তিনি।

দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএনপিকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক মেয়র ও সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি গাজী কামাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...