পবিপ্রবিতে ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন

পবিপ্রবিতে ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় নির্মিত নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন