বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে এডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের বিষয়টি ঘোষণা করেন।
এডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের খবরে উল্লাসে ফেটে পড়েন তার কর্মী সমর্থকরা। এ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানসহ একাধিক প্রার্থী। প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে কেবলমাত্র বরিশাল-৩ আসন টি ফাঁকা রেখে পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
প্রথম দফায় বরিশাল-৩ আসনে আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল হয়তোবা এ আসনটি জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি। শরিক দল হিসেবে এ আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছিলো। তবে বৃহস্পতিবার বিএনপি'র প্রার্থী ঘোষণা করাই সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

