আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের সম্মানে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

সাংবাদিকদের সম্মানে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

ভোলার বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখ।

শুক্রবার বোরহানউদ্দিন বাজারে অবস্থিত এএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বোরহানউদ্দিনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

পৌর জামায়াতের আমির মাওলানা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান, উপজেলা জামায়াত নেতা মাওলানা ফখরুল আলম, পক্ষিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন অর রশীদ, সাচরা ইউনিয়ন আমির মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুজ্জামান এবং জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি অন্তর হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাদের মধ্যে ছিলেন মো. নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম রুবেল, ফোরকান, রিয়াজ বাদশা, সোবহান হাওলাদার, মো. মিজানুর রহমান, মোহাম্মদ নুরুজ্জামান, মেজবাহউদ্দিন সম্রাট হাসনাইন, মো. ফিরোজ মাহমুদ, শামসুদ্দিন রকেট, মোরশেদ আলম ভূঁইয়া, হাসনাইন হাওলাদার, এম এইচ মোরশেদ, হাসান তালুকদার, মো. ইকবাল, ইউসুফ হোসেন অনিক, সাইফুল ইসলাম আকাশ, মো. তামিম বাইজিদ, আশিকুর রহমান পণ্ডিত, এইচএম এরশাদ, মো. কবির হোসেন, মো. আকতার হোসেন, মো. হাসান, মো. জামাল, রাজিব হায়দার, মো. ইব্রাহিম প্রিন্স, নয়ন মিলিটারিসহ অনেকে।

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন