আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝালকাঠিতে ‘আমার দেশ’ পাঠক মেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে ‘আমার দেশ’ পাঠক মেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সহকারী এটর্নি জেনারেল মো. তরিকুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল।

দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার সভাপতি আশিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব ও পাঠকমেলার সদস্যরা অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকমেলা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলেই একসঙ্গে ইফতারে অংশ নেন, যা একটি উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন