‘বিদেশিরা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন’

‘বিদেশিরা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন’

বরিশালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একে এম আলী নেওয়াজ বলেছেন, বিদেশিরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি ও ফেয়ার দেখতে চায়।

বুধবার বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি জানান, কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার মিসেস সারাহ কুক অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদেশি প্রতিনিধিরা কমিশনের নির্বাচনের প্রস্তুতি, আইন সংশোধন ও লজিস্টিক সাপোর্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে আগ্রহ দেখান।

সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। দুই দিনের সফরে প্রথম দিনে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন