ববি ভিসির বিরুদ্ধে ফ্যাসিবাদ পুনর্বাসনসহ ২০ অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ববি ভিসির বিরুদ্ধে ফ্যাসিবাদ পুনর্বাসনসহ ২০ অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ফ্যাসিবাদ পুনর্বাসনসহ ২০টি গুরুতর ও সুস্পষ্ট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। এ সময় তারা উপাচার্যকে ক্ষমা চাওয়াসহ পূর্ব ঘোষিত ৪ দফা দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর একটার সময় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে ২০টি সুস্পষ্ট ও গুরুতর অভিযোগ তুলে ধরেন।

এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তারা উপাচার্য তাদের পূর্ব ঘোষিত ৪ দফা (ফ্যাসিবাদ পুনর্বাসন ও বিতর্কিত সকল কর্মকাণ্ডের জন্য উপাচার্যকে ক্ষমা চাওয়া ; ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা; আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করা এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মচারীদের অপসারণ করা) দাবিগুলো মেনে নেয়ার জন্য দুইদিনের আল্টিমেটাম দেন। দুই দিনের মধ্যে তাদের দাবিগুলো মেনে না নিলে তারা কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।

আন্দোলনে সম্পৃক্ত ববির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা এর আগেও ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি উপাচার্যকে। কিন্তু তিনি ভ্রুক্ষেপই করেননি; যে কারণে ৪ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছি। আমরা আশা করি তিনি এই অভিযোগগুলো পর্যালোচনা করে দুই দিনের মধ্যে ৪ দফার বাস্তববায়ন করবেন। অন্যথায় ফ্যাসিবাদের স্বমূলে উৎপাটনের পূর্ব পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন