চরফ্যাশনে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভোলার চরফ্যাশনে শশীভূষণ-দক্ষিণ আইচা সড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরনবী (২৩) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শশীভূষণের কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে মেইন সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভেজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত নুরনবী পেশায় একজন অটোরিকশা চালক। তিনি দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ৯নং ওয়ার্ড করিম পাড়া সেকান্তর বেপারী বাড়ির শানু বেপারীর ছেলে। আহত পারভেজ একই এলাকার আলমগীরের ছেলে। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...