আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ভোলার বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই পুলিশ সদস্য।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে ধরতে ৬নং বাটামারায় যান এএসআই আলমাস ও এএসআই নুরুল ইসলাম। পরে আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই দুই পুলিশ সদস্যকে তারা এলোপাথারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে।

আহত দুই ওই পুলিশ সদস্য বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...