‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালি করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেপ্তার ও পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেওয়ার দাবি জানান।

আমার দেশ পাঠক মেলার রাজাপুর সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা আমির মাওলানা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলারসহ সভাপতি আল আমিন রুম্মান, যুবদলের যুগ্ম আহ্বায়ক পনির হাওলাদার, জেলা যুবদলের সদস্য তরুণ, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাংবাদিক ক্লাবের সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাইমুল হায়দার সজীব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন