পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

পিরোজপুর মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে এক শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমন।

তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মূলত এ দিবসটি পালিত হয়। দেশের উন্নয়নে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করে। তাই তাদের ন্যায্য মজুরি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

সভায় আলোচনা করেন জেলা পরিষদর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী, সিভিল সার্জন মো. মতিউর রহমান, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...