ঝালকাঠিতে ৪০১ ঈদগাহে এবার ঈদুল আজহার জামাত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে ৪০১ ঈদগাহে এবার ঈদুল আজহার জামাত

ঝালকাঠি জেলায় ৫৬৪ মসজিদ ও ৪০১টি ঈদগাহে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।

ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...