কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত
ছবি: আমার দেশ

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বন্দরের দক্ষিণ বাজারের এক পাদুকা ব্যবসায়ী নিহত হয়েছেন।

গত রোববার রাতে বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেল কাউখালী শহরের উজিয়ালখান সরকারি এসবি বালিকা বিদ্যালয়সংলগ্ন সড়কে বিন্দু ব্রিজের ওপর অবস্থানরত পথচারী উজিয়ালখান এলাকার শহীদুল ইসলামকে (৭০) সজোরে ধাক্কা দিলে তিনি বুকে আঘাত পান।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন উদ্ধর করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন । ঘাতক মোটরসাইকেলচালক পলাতক রয়েছেন। স্থানীয় লোকজন পরে সন্দেহভাজন দুই মোটরসাইকেলচালককে আটক করে পুলিশে হস্তান্তর করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এবাদ আলী বলেন, ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পোস্টমর্টেম শেষে শহীদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সড়কের পাশে এবং ব্রিজের ওপরে যেসব অস্থায়ী দোকান রয়েছে, সেগুলো উচ্ছেদ করে সড়কে যান চলাচল নির্বিঘ্নের জন্য অভিযান চালানো হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন