ভোলার বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াক্ফ স্টেটের জমি ইজারা দেওয়ার অভিযোগে উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।
শুক্রবার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন ওই ওয়াক্ফ স্টেটের মোতাওয়াল্লী।
সংবাদ সম্মেলনে মোতাওয়ালী মনসুর আলম চৌধুরী জানান, বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার মিয়ার ৩৪৮ একর ওয়াক্ফ স্টেটের জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) অসৎ উদ্দেশ্যে ওই জমি ইজারা দেওয়ার ব্যবস্থা করেছেন। যা যথারীতি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
তিনি জানান, ওই জমিতে গুচ্ছগ্রাম, জলমহাল ইজারার দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়। এই ওয়াক্ফ স্টেটের মামলাটি আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে গুচ্ছগ্রাম, জল মহলসহ সকল ধরনের ইজারা না দেওয়ার অনুরোধ রইল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

