বরিশালে আ. লীগের ৪ নেতা-নেত্রী গ্রেপ্তার

বরিশালে আ. লীগের ৪ নেতা-নেত্রী গ্রেপ্তার

বরিশালে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিনজন নেতা ও এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ। শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, মহিলা লীগের উপজেলা শাখার সদস্য সালমা আক্তার ছবি এবং স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে চাঁদশী এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আগৈলঝাড়া থানার ওসি জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর গৈলা বাজারে বসে হামলা হয়। ওই মামলার আসামি ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন