আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশাল বিভাগীয়

‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের নাহিদা রুমানা মিতু

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের নাহিদা রুমানা মিতু

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ ভূষিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান ও বিচারক নাহিদা রুমানা মিতু।

৩ মার্চ বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব। বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান পুরস্কার তুলে দেন। তিনি উজিরপুর উপজেলা, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হন।

নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা-এ যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক কার্যক্রমে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন।

তার এই অর্জনে উজিরপুরবাসী গর্বিত ও আনন্দিত। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...