বরিশালে চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

বরিশালে চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একই সময়ে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সমাবেশ ও র‍্যালি করে বিভিন্ন সংগঠন। সেখানে নতুল্লাবাদ চত্বরকে ‘জুলাই চত্বর’ ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া, আমতলা মোড়ে এক গ্রাফিতি উদ্বোধন করা হয়, যেখানে শিল্পীর তুলিতে ফুটে ওঠে গণঅভ্যুত্থানের ইতিহাস।

বিজ্ঞাপন

শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩০টি শহীদ পরিবার এবং ৩৮৯ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল ব্রজমোহন (বিএম) কলেজে উদ্বোধন করা হয় জুলাই স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর।

এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়বে।

জুলাই যোদ্ধারা জানান, তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি শোষণ ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং দেশ এখন সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশে আর কোনো স্বৈরাচারী সরকার আসতে চাইলে সবাই ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন