ভোলা জেলার সদর ও দৌলতখানে পৃথক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পানিতে ডুবে শামিম (২) ও সড়ক দুর্ঘটনায় শাহানুর বেগম (৪৫) মারা যান।
নিহতের স্বজনরা জানায়, শাহানুর বেগম কমরউদ্দিন এলাকার বোনের বাড়িতে নিজের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি তেলবাহী ট্যাংকার এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
এদিকে, দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে পানিতে ডুবে মৃত্যু হয় শামিম নামে এক দুই বছরের শিশুর। তার স্বজনরা জানায়, শামীম পরিবারের লোকজনের সাথে বসতঘরে ছিল। সবার অগচরে বতসঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে পড়ে। বহু খোঁজাখুজির পর শামীমকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

