উত্তাল বঙ্গোপসাগর, ভোলার ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

উত্তাল বঙ্গোপসাগর, ভোলার ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় ভোলার ২০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গতকাল রোববার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমার দেশকে জানান বিআইডব্লিউটিয়ের ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নৌযান চলতে হলে নদীপথ স্বাভাবিক হতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেওয়া হবে না।

ভোলায় গত ২৪ ঘন্টায় প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মনিরুজ্জামান। যার কারণে উপকূলীয় এলাকা উত্তোল হয়ে পরায় ভোলার আভ্যন্তরীণ ২০ নৌরুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ করা হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অভ্যন্তরীণ বন্ধ নৌ রুটগুলো হচ্ছে- ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, ইলিশা-মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল, লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকঝান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা, ভোলার ভেদুরিয়াঘাট-বরিশালের লাহার হাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর, চরফ্যাশনের কচ্ছিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছিয়া-চর পাতিলা, চরফ্যাশনের আবুবকরপুর-দশমিনা, ভোলা সদরের তুলাতুলি-মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি-দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন।

তবে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটে আবহাওয়ার গতি-প্রকৃতি বুঝে কিছু ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ পারভেজ । তিনি জানান, এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় জীবিকার তাগিদে ফেরিতে কিছু যাত্রী পারাপার করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন