ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইরানের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করছে রাশিয়া। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গেও মস্কো সামরিক সমন্বয় জোরদার করছে বলে দাবি করেন তিনি।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাতে পারে এবং ইরান অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে।
ইউক্রেনের ওপর ইরানের সম্ভাব্য হামলা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তেহরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে ইতোমধ্যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘আমরা তাদের বিশ্বাস করতে পারি না, কারণ একেবারে শুরুতে আমাদের পক্ষ থেকে কোনো অস্ত্র তৈরি করা না হলেও ইরানিরা অস্ত্র দিয়েছিল।’
জেলেনস্কি আরো বলেন, ‘আরেকটি নতুন রণক্ষেত্র যাতে তৈরি না হয়, তার জন্য আমাদের সবকিছু করতে হবে… [কিন্তু] ইরানি এবং উত্তর কোরীয়রা ইতোমধ্যে আমাদের ওপর হামলা করেছে।’
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



