দুই ড্রোন ভূপাতিত করার দাবি জর্ডানের

দুই ড্রোন ভূপাতিত করার দাবি জর্ডানের
ছবি: সংগৃহীত

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার সকালে ড্রোন দুটি ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, এতে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ড্রোনগুলো কারা পাঠিয়েছিল, তা জানানো হয়নি। কোনো দেশ বা গোষ্ঠী ড্রোন পাঠানোর কথা এখন পর্যন্ত স্বীকার করেনি।

বিজ্ঞাপন

এর আগে গত দুই সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েত ও বাহরাইনেও হামলা হয়।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন