বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: টিপু

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: টিপু

বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও বরিশাল -২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের বিকল্প নেই।

মঙ্গলবার দুপুরে বরিশালের উজিরপুরে শিকারপুর মহিলা কর্মীদের সাথে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

টিপু বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সম-অধিকার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে। তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তাহলে রাজনৈতিক কোন বৈষম্য থাকবে না।

সভায় উপস্থিত ছিলেন- মনিরুজ্জামান লিখন, আব্দুল হালিম, আব্দুস ছালাম হাওলাদার, শফিকুল ইসলাম খান লিমন, জালিস সরদার, কাজী মাহবুব ধলু, তাওহীদ বীন লাবিদ, আহসান মিয়া জুয়েল, খোকন ডাকুয়া, সুমন, তাওহীদ, রুমী, হৃদয়, রাব্বি মিজানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন