বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। যা গত বছর ছিল ৬ হাজার ১৪৫ জন।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডর চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছিলেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি, এম, শহীদুল ইসলাম।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সি‌দ্দিকী আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এরমধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। পরীক্ষা অসদুপায় অবলম্বনের ঘটনায় বহিষ্কার হয়েছে ২৮ জন।

তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে ১৯৪টি কেন্দ্রে এ বছর ১৫০২টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। তবে পাসের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন