শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আট দালাল আটক

বরিশাল অফিস

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আট দালাল আটক

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে আটজন রোগী ধরা দালালকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র‍্যাব-৮ সদস্যদের সহযোগিতায় অভিযান চালনো হয়।

আটককৃত দালালরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করতেন। তারা হলেন, মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ও ভেতরে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করতো। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো।

আটক দালাল জানান, প্রত্যেক রোগী থেকে তারা কমিশন পেতেন। রোগী প্রতি ৫০ থেকে ১০০ টাকা দেওয়া হতো তাদেরকে।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন স্থানীয় সাংবাদিকদের জানান, অনেকদিন থেকে হাসপাতাল কেন্দ্রীক দালালদের বিরুদ্ধে অভিযোগ আসছিল।অভিযান চালিয়েও দালালদের দৌরাত্ম বন্ধ করা যাচ্ছিলোনা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন