পূর্ণিমার জোয়ারে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি

পূর্ণিমার জোয়ারে প্রভাবে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান, ধানসিঁড়িসহ জেলার সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুর থেকে সুগন্ধা-বিষখালী নদীর পানি প্রায় দুই ফুট বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

ফলে নদীতীরের জনপদ ও চরাঞ্চলের গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ও রোপা আমনের বীজতলা। পানের বরজ ও কৃষির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরাও।

চলতি মৌসুমে জেলায় ৪৮ হাজার হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্র রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে পূর্ণিমার জোয়ারে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। তবে এতে কৃষির কোনো ক্ষয়ক্ষতি হবে না।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...