পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি।

বিজ্ঞাপন

জিয়া ‘স্মৃতি পাঠাগার’ ও বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী,পাঠক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির সভাপতিত্বে জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওসানোগ্রাফি অনুষদের ডিন ও ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দিন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন