আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার বিকেলে উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ টাকা এবং এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অবস্থিত বালু মহালের ইজারা বাতিল করা হলেও একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে । অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে ভাঙন দেখা দিয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...