পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে আরিফ হোসেন (২৮) নামের এক মাহিন্দ্রাচালককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালীর কবির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শরীরের বেশ ধারালো ছুরির আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি লেবুখালী প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

