সনাকের কর্মশালায় বক্তারা

সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব জরুরি

সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব জরুরি

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আর সুশাসন নিশ্চিত করতে তরুণদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করাটা জরুরী।

বিজ্ঞাপন

রোববার সকালে নগরীর বিডিএস মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর আয়োজনে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

সনাক সভাপতি টুনু রানী কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, তরুণরা একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রত্যাশা, তারা নিজেরা যেমন সুশাসনের চর্চা করবে, তেমনি প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে'। কর্মশালায় টিআইবি বরিশাল এর সদস্য কাজী সেলিনা বেগম বলেন 'তারুণ ̈কে ধারণ করার মধ্য দিয়েই আমরা তরুণকে চিনি। ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা নিতে হবে।

সভাপতির বক্তব্যে টুনু রানী কর্মকার বলেন, সকল তরুণকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারলে এই দেশ ভাল থাকবে, এদেশের মানুষ ভাল থাকবে। কর্মশালায় সনাক-টিআইবি বরিশাল এর সদস্য জীবন কৃষ্ণ দে উপস্থিত সবাইকে টিআইবির দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।

টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের বরিশাল-এর এরিয়া কোঅর্ডিনেটর মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ উপস্থাপন করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। কর্মশালায় বরিশাল জেলার ২৬ টি সেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন