অতিরিক্ত টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ নৌ উপদেষ্টার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

অতিরিক্ত টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ নৌ উপদেষ্টার

নৌঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত টোল আদায় খতিয়ে দেখার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। এর আগে বেতুয়া লঞ্চঘাটে নবনির্মিত পল্টন-১ টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা।

বিজ্ঞাপন

এম সাখাওয়াত বলেন, আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের উন্নতি হয়। দেশের উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলের উন্নতি করতে হবে। নৌপথ আমরা অধিকতর ব্যবহার করছি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের একমাত্র ভরসা হচ্ছে নৌপথ। নৌপথে শুধু যাতায়াত নয়, সস্তায় মালামাল আনা-নেওয়া যায়।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সহকারী একান্ত সচিব সাজ্জাদ নাঈম, ভোলা জেলা সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদি হাছান ও চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন