মাছ লুট, গাছ কেটে লুট, বসতঘরে হামলা

নলছিটিতে বিধবা গৃহবধূকে সন্তানসহ বাড়িছাড়া করার অভিযোগ

নলছিটিতে বিধবা গৃহবধূকে সন্তানসহ বাড়িছাড়া করার অভিযোগ
শ্রমিক লীগ নেতা শহীদ আলম। ছবি: আমার দেশ

স্বামীর মৃত্যুর পর সন্তানসহ এক বিধবা গৃহবধূকে বাড়ি থেকে জোরপূর্বক বিতাড়িত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শহীদ আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা মারাত্মক জীবননাশক অস্ত্রশস্ত্র, দা, লোহার রডসহ শক্তির মহড়া প্রদর্শন করে জনমনে ভীতি, আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি করেন। তারা ঘেরের মাছ লুট, গাছ কাটা, বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়ে গৃহবধূকে সন্তানসহ বাড়িছাড়া করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ঘটেছে বলে জানা গেছে।

মামলায় অভিযোগকারী গৃহবধূ লামিয়া আক্তার জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালী এই চক্র তার সম্পত্তি দখলের চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তদন্ত কর্মকর্তা এস আই মান্নান জানিয়েছেন, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন