ঝালকাঠিতে ৪দিন ধরে টাকা নেই ইসলামি ব্যাংকের এটিএমে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে ৪দিন ধরে টাকা নেই ইসলামি ব্যাংকের এটিএমে

ঝালকাঠি শহরে কোরবানির আগের দিন থেকে আজ রোববার পর্যন্ত টাকা নেই ইসলামি ব্যাংকের এটিএম বুথে। গ্রাহকরা এসে ফিরে যাচ্ছেন। এতে এক বুথ থেকে আরেক বুথে ঘুরে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।

বোরবার শহরের কাপুড়িয়া পট্টি মেইন ব্রাঞ্চের নিচে এবং হোগলা পট্টিতে থাকা দুটি বুথে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সন্ধ্যা ৬টায় কাপুড়িয়া পট্টিতে ব্যাংক ভবনের নিচে থাকা এটিএম বুথে দায়িত্বরত সিকিউরিটি গার্ড জানান, গত ২৭ মে থেকে এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না। অন্যদিকে, শহরের হোগলা পট্টিতে অবস্থিত ইসলামি ব্যাংকের আরেকটি বুথে লেখা রয়েছে ‘টাকা নেই’।

বিজ্ঞাপন

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. বাকি বিল্লাহ আমার দেশকে বলেন, বিষয়টি আমরা অবগত আছি। ১ জুন থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। সবাই টাকা তুলতে পারবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন