৭ বছর পর ঝালকাঠি ছাত্রদলের কমিটি: আহ্বায়ক হাসান, সদস্যসচিব রনি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

৭ বছর পর ঝালকাঠি ছাত্রদলের কমিটি: আহ্বায়ক হাসান, সদস্যসচিব রনি

ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নাসির স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সৈয়দ আলী আহসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুবায়ের তালুকদার মিশকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মোবিনুল ইসলাম সাদ্দাম।

২০১৮ সালের জুন মাসে সর্বশেষ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় সাত বছরে পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন