চরফ্যাশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলার চরফ্যাশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা-এর আয়োজনে উপজেলার কচ্ছপিয়া ও আটকপাট বাজারে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমিতির সভাপতি,অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সহ-সভাপতি মুহিববুল্ল্যাহ জিহাদী, সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান, মো. মহিববুল্যাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা-এর সিও কামাল হোসেন, ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট আবদুল বাসেদ শামিম ও মো. রাসেল প্রমুখ।

বিজ্ঞাপন

চরফ্যাশন উপজেলা সমিতির ঢাকা-এর নেতৃবৃন্দ শীতার্তদের উদ্দেশ্যে বলেন, চরফ্যাশন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাশনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন